শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ধামরাইয়ে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে মো. জয়নাল (৩০) নামের এক যুবক ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

এছাড়া, সুন্দর কাঠালিয়া গ্রামের মো. জসিম নামের এক ব‌্যক্তি ধান কাটতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে কাওয়ালীপাড়ায় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা ৪টার দিকে মো. জয়নালের মৃত্যু হয়। তিনি ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মো. আজিমের ছেলে।

এলাকাবাসী জানান, জয়নাল বাড়ির পাশে ঘুড়ি ওড়াতে যান। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। ধান কাটা শ্রমিকরা জয়নালের পরিবারকে খবর দিলে তার লাশ বাড়িতে নেয়া হয়।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com