শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫৩ জনে। জেলায় এ্ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৮ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বিকালে ১৮৫ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এতে ৫১ জনের করোনা পজিটিভ আসে।
নগরকন্ঠ.কম /এআর