শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে ১ জনের মৃত্যু

নগরকন্ঠ ডেস্ক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে আব্দুল মতিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় তিনি মারা যান। আব্দুল মতিনের বাড়ি উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে। তার বাবার নাম ইসহাক আলী।

স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম জানান, শনিবার সকালে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com