শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খাগড়াছড়িতে পুকুরে ডুবে তৃষা ও আফরোজা নামে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ির পানছড়ির উল্টাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, দুপুরের পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির অদূরে পুকুর পাড়ে অন্যদের সঙ্গেই খেলা করছিল পানছড়ির উল্টাছড়ি গ্রামের মো. সেলিমের মেয়ে তৃষা (৮) ও মো. আল আমিনের মেয়ে আফরোজা (৬)। এ সময় তারা পুকুরে ডুবে যায়।
এ সময় সঙ্গে থাকা অন্য খেলার সাথীদের চিৎকারে স্বজনসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ দিকে এ খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান পানছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। এ সময় এ মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি।
নগরকন্ঠ.কম /এআর