শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা রোগীদের নমুনা পরীক্ষা করতে গিয়ে করোনা আক্রান্ত হওয়া চট্টগ্রামে বিআইটিআইডি ল্যাবের প্রধান ডা. শাকিল আহমেদ করোনা মুক্ত হয়েছেন। শুক্রবারের দ্বিতীয় দফায় ল্যাব পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে। ডা. শাকিল আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শাকিল আহমেদ গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের প্রথম পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার নেতৃত্ব দিয়ে আসছিলেন। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ২৬ মে তার নিজের করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে। এর পর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। শুক্রবার তার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসায় আইসোলেশনে থেকে গারগেল করে এবং গরম পানির ভাপ নিয়েই তিনি সুস্থ হয়েছেন বলে জানান ডা. শাকিল।
নগরকন্ঠ.কম /এআর