শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

চুনারুঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বজ্রপাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে শাহজাহান মিয়া (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোয়ার লালচান্দ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে কৃষি কাজের জন্য বের হলে বজ্রপাতে কৃষক শাহজাহান মিয়া মারা যান। এ খবর পাওয়ামাত্র উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com