শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বংশাই নদীতে ডুবে দুই কলেজছাত্রের মৃত‌্যু, একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মো. আব্দুল্লাহ (২৫) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে।

রোববার (৭ জুন) দুপুরে ঘাটাইল উপজেলার আঙ্গারখোলা বাজারের পাশে নদীতে নেমে নিখোঁজ হন ওই দুই তরুণ।

মো. আব্দুল্লাহ উপজেলার ছনখোলা গ্রামের মো. বাছেদ মিয়ার ছেলে। তিনি করটিয়া সরকারি সা’দত কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে ওই দুই কলেজছাত্র বন্ধুদের সাথে ফুটবল খেলার পর বংশাই নদীতে গোসল করতে নামেন। স্রোত বেশি থাকায় তারা নদীতে ডুবে যান। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালান। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা একজনের লাশ উদ্ধার করেন। অপর কলেজছাত্রের সন্ধানে অভিযান চলছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com