শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

২৫ কর্মকর্তা অসুস্থ হওয়ায় পাবনায় ইসলামী ব্যাংক লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ইসলামী ব্যাংক পাবনা শাখা লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্যাংকের ২৫ কর্মকর্তা অসুস্থ। ১০ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানোর পর ৪ জনের করোনা পজিটিভি এসেছে। রোববার সকালে ব্যাংকের গেইটে সাদা কাগজে টাঙানো লকডাউন লেখা টাঙিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংক পাবনা শাখার ২৫ কর্মকর্তা ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে ৪ জন কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা শনাক্ত চার কর্মকর্তা হলেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোকলেছুর রহমান, প্রিন্সিপাল অফিসার হারুনুর রশিদ, প্রিন্সিপাল অফিসার আজিজুর রহমান এবং জুনিয়র অফিসার আব্দুর রশিদ।

তিনি জানান, চার কর্মকর্তার করোনা শনাক্ত এবং ২৫ জনের অসুস্থতার কারণে ব্যাংকের প্রধান কার্যালয় শাখাটি লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যতদিন না কর্মকর্তারা সুস্থ হচ্ছেন, ততদিন শাখাটি লকডাউন থাকবে বলে জানানো হয়েছে। আপাতত ব্যাংকের কোন কার্যক্রম পরিচালিত হবে না, ব্যাংক পুরো বন্ধ থাকবে।

এদিকে, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, জেলা পুলিশের দুইজন এসআই ও ৯ জন কনস্টেবলসহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে হোম আইসোলেশনে ও বাকিদের পুলিশ লাইনে আলাদা ব্যারাকে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com