শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম মহানগরীতে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজারের লাগামহীন মূল্যে বৃদ্ধির রাশ টানতে এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার (৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে নগরীর আন্দরকিল্লা, সদরঘাট ও প্রবর্তক মোড়ে অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘‘বর্তমান করোনা সঙ্কটে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের জীবন নিয়ে খেলা শুরু করেছে। তারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অতি প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে বিপুল মুনাফা হাতিয়ে নিচ্ছে। মানুষ জীবন রক্ষার্থে বাধ্য হয়ে তাদের কাছে দারস্থ হচ্ছে।
‘এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযানে নগরীর সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্ক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একে লাখ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক দিলীপ কুমার কোনো ধরনের ইনভয়েস ও ব্যবসায়ীক কাগজপত্র দেখাতে পারেননি। তিনি নিজের ইচ্ছে মতো দামে সিলিন্ডার ও মিটারসহ অন্যান্য যন্তপাতিও বিক্রি করে আসছেন। সিলিন্ডার প্রতি লাভ করেছেন প্রায় ১৫ হাজার টাকা, মিটার প্রতি লাভ করেছে তিন হাজার টাকা।”
অভিযানে আন্দরকিল্লাহের তাজ সার্জিকেল ও নিপা সার্জিকেল এ অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। আন্দরকিল্লার এবি সার্জিক্যাল ও প্রবর্তক মোড়ের কে কোবরা সার্জিক্যাল দোকান বন্ধ পাওয়া যায়।
নগরকন্ঠ.কম /এআর