শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আদমপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ বাজারের রেজাউল মার্কেটে আকস্মিকভাবে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আটটি দোকান পুড়ে যায়।
এদিকে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্থিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা আব্দুল কাদির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আটটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সৃষ্টি হয়েছে। আগুনে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নগরকন্ঠ.কম /এআর