শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

রাজশাহী অঞ্চলে আরও ৮৪ জনের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৪ জন করোনা রোগী। এ নিয়ে বিভাগের আটটি জেলায় সুস্থ হলেন ৩৮৮ জন।

সোমবার (৮ জুন) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। তবে এর মধ‌্যেও অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। সোমবার সকাল পর্যন্ত বিভাগে নতুন করে ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন।’

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭৯০ জন আক্রান্ত। এছাড়া রাজশাহীতে ৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন, নওগাঁয় ১৫৯ জন, নাটোরে ৬৬ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১০৮ জন ও পাবনায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় বগুড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে রয়েছেন রাজশাহীতে তিন জন, নওগাঁয় দুই জন, নাটোরে এক জন, বগুড়ায় সাত জন, সিরাজগঞ্জ দুই জন ও পাবনায় দুই জন।

‘সোমবার সকাল পর্যন্ত করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৪ জন। এ নিয়ে বিভাগের আট জেলায় সুস্থ হয়েছেন ৩৮৮ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নওগাঁয় ৯৬ জন, নাটোরে ৩৯ জন, জয়পুরহাটে ১১৫ জন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় আট জন সুস্থ হয়েছেন।”

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com