শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জে আম পাড়ার অভিযোগে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ থেকে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহ সেখ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাইয়েরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় ৬টার দিকে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়।

নিহত মাদ্রাসাছাত্র আমানুল্লাহ সেখ কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন সেখের ছেলে। সে কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে তার চাচাতো ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যন্যরা আমানুল্লাহ সেখের বিরুদ্ধে গাছ থেকে আম পাড়ার অভিযোগ আনে। সেসময় তারা আমানুল্লাহকে পিটিয়ে ও মারধর করে মারাত্মক আহত করে।

পরে পরিবারের লোকজন আমানুল্লাহকে আহত অবস্থায় প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে হয়। সেখানে সন্ধ্যায় ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com