শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গ্রিন জোন ঘোষণার পরদিনই ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ পাঁচ জন করেনায়ায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (৮ জুন) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬০ জন আর সুস্থ হয়েছেন ৩৮ জন।
সোমবার সকাল ও দুপুরে ২৮টি নমুনার ভিতরে ২৩টি নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তের মধ্যে ঝিনাইদহের বাসীন্দা মাগুরা আড়াই শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোকাররম হোসেনসহ কালীগঞ্জে তিন জন এবং হরিনাকুন্ডুর এক জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও খুলনা মেডিক্যাল কলেজ থেকে ২৮টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে চিকিৎসকসহ পাঁচ জনের করোনা পজেটিভ এসেছে।
সবাইকে স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দেশে একমাত্র ঝিনাইদহ জেলায় কোনো লকডাউন নেই। গত কাল রোববার (৭ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেলাটিকে গ্রিন জোন হিসেবে দেখানো হয়। দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে পরিস্থিতি বিবেচনায় কখনোই এ জেলার কোনো এলাকাকে লকডাউন করা হয়নি।
নগরকন্ঠ.কম /এআর