শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মেহেরপুরের গাংনীতে এক বাসের ধাক্কায় খাদিজা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরের দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের এক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
নিহত খাদিজা খাতুন গাংনী উপজেলার আকুবপুর গ্রামের হাড়ি-পাতিল ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ওবাইদুর রহমান জানান, সেলিমের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে ছিল। ঘটনার সময় শিশু খাদিজা খাতুন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (১৪-৬০৬৭) বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের নম্বর সংগ্রহ করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।
নগরকন্ঠ.কম/এআর