শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার ভেড়ামারায় ফেসবুকে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে নাঈম বিশ্বাস (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১২।

আটকৃত নাঈম ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকার সাবদুল বারি বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানিয়েছে, রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো এবং মিথ্যা তথ‌্য প্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে নাঈমকে মঙ্গলবার দুপুর ২টায় গ্রেপ্তার করা হয়।

নাঈম বিশ্বাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com