শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ক্ষমতার অপব‌্যবহারের অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ক্ষমতার অপব্যবহার এবং মারধর করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরিশালের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা রাড়ী এবং ৮ নং ওয়ার্ডের সদস্য মো. শহীদ দেওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লিখিত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে খাজুরিয়া দাখিল মাদ্রাসার নিম্নমান সহকারী মো. শহীদুল ইসলামকে লাঠি, জুতা ও ঝাড়ু দিয়ে মারধর, ৫০ হাজার টাকা চাঁদা দাবি, জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং বরিশাল জেলা প্রশাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও মেম্বারকে পৃথক কারণ দর্শানো নোটিস দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com