সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বন্ধুর হাতে খুন হয়েছিলেন মাইনউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কোনাবাড়িতে ষ্টিল সেড শ্রমিক মাইনউদ্দিন (১৮) খুন হয়েছিলেন তারই বন্ধুর হাতে। কাজ করা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করে বন্ধু নুর জামাল মাতুব্বর (২১)। গতকাল মঙ্গলবার গভীর রাতে বরগুনা জেলার বেতাগী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে হত্যারহস্য উদঘাটন করে পিবিআই।

রাতেই তাকে নিয়ে গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মইনউদ্দিনের খোয়া যাওয়া মোবাইল ফোন। নুর জামাল বুধবার গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। নুর জামাল ফরিদপুরের ভাঙ্গা থানার বড়পাল্লা গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে।

পিবিআই গাজীপুর ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ফরিদপুরের সদরপুর থানার ইব্রাহিম মুন্সিকান্দি গ্রামের ইউসুফ শেখের ছেলে মাইন উদ্দিন ও তার বন্ধু নুর জামাল গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার ইস্পাহানী ফুড কারখানার ষ্টিলসেড নির্মাণের কাজ করতেন। রাতে তারা কারখানাতেই থাকতেন। গত ২১ জানুয়ারি রাতে খুন হন মইনউদ্দিন। এ ঘটনায় নিহতের পিতা কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৩ মাস আগে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্ত কর্মকতা পারিদর্শক হাফিজুর রহমানের তদন্তে নাম আসে নূর জামালের।

তিনি আরো জানান, আদালতের কাছে বন্ধুকে খুনের কথা স্বীকার করে নুর জামাল বলেছেন খুনের মাত্র ৬ দিন আগে দুইবন্ধু কাজ করতে আসেন। কাজ করা নিয়ে কথাকাটির এক পর্যায়ে মাইনকে ঘুষি মেরে ঘরে থাকা লোহার এঙ্গেলে ফেলে দেন। মাইন পড়ে গিয়ে চিৎকার দিলে শ্বাসরোধ করে হত্যা করে দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় নুর জামাল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com