সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে প্রশাসনের চেষ্টায় হাসিনার কোলেই ফিরলো তার সন্তান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে টেপারহাট এলাকায় একদিনের বয়সের সন্তান বিক্রি করেছিলেন হাসিনা বেগম। তবে প্রশাসনের চেষ্টায় তিনি তার সন্তানকে আবার ফিরে পেয়েছেন।

সরেজমিনে জানা যায়, হাসিনা বেগম একজন মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন থেকেই তার স্বামী তার সাথে থাকেন না। মাঝে মধ্যে তার স্বামী তার সাথে দেখা করতে আসেন। অভাব অনটনের মাঝেই তার গর্ভে সন্তান আসে।

স্থানীয় অধীর চন্দ্র-কণিকা রাণী দস্পতি তখন থেকেই হাসিনার প্রতি নজর রাখছিলেন। হাসিনার সন্তান হলে সঙে সঙে কণিকার বাবার বাড়ি রাজার হাটে পাঠিয়ে দেন কণিকা। বিনিময়ে হাসিনার হাতে তুলে দেন ২০ হাজার টাকা। একদিনের বাচ্চাটি মাতৃকোল থেকে হাত বদল হয়ে চলে যায় প্রায় ৫০ কিলোমিটার দূরে।

একটি সুত্র রাইজিংবিডিকে জানায়, বাচ্চাটি এখন কুড়িগ্রামের রাজারহাট থানার কিসামত পুনকর গ্রামে আছে। স্থানীয় মানবাধিকার কর্মি মুক্তা আর সাংবাদিকদের দেয়া তথ্যে মাঠে নেমে পরে প্রশাসন।

জেলা প্রশাসক আবু জাফর শোনার সঙে সঙে বাচ্চাটির বর্তমান অবস্থান জানতে চান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনকে নির্দেশনা দেন।

মুহাম্মদ মনসুর উদ্দিন রাইজিংবিডিকে জানান, জেলা প্রশাসক মহদয়ের নির্দেশনা পেয়েছিলাম। বাচ্চাটিকে যদি ওরা আজকে ফেরৎ না দিতো, তাহলে আগামীকাল বাচ্চাটিকে ফোর্স করে নিয়ে আসা হতো। রোববার হাসিনাকে আর্থিক সহায়তা দেয়া হবে। পাশাপাশি তার জন্য ঘরের ব্যবস্থা করছি।

বাচ্চাটিকে হাসিনার কোলে ফিরিয়ে দেয়ার পর আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, জীবনে কোন পূণ্য করেছিলাম যার জন্য আল্লাহ আমার হাত দিয়ে বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন। বাচ্চাটির জন্য আমরা সবকিছুই করবো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com