বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সামিটের নির্মিত প্রথম মোবাইল টাওয়ার চালু

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলালিংক ও সামিট টাওয়ারস লিমিটেড (এসটিএল)-এর চুক্তির ভিত্তিতে নির্মিত প্রথম মোবাইল টাওয়ার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত টাওয়ারটি প্রতিষ্ঠান দুইটির চুক্তির আওতায় নির্মিতব্য মোট ২৫৯টি টাওয়ারের মধ্যে একটি।

২০১৮ সালে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) টাওয়ার কোম্পানিগুলির কাছে টেলিকম টাওয়ার লাইসেন্স হস্তান্তর করে। এই লাইসেন্স অনুসারে, কোম্পানিগুলি মোবাইল টাওয়ার নির্মাণ করে সেগুলি অপারেটরদেরকে সার্ভিস ফি-এর বিনিময়ে ব্যবহার করতে দিতে পারবে।

বিটিআরসি-এর চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘বিটিআরসি সবসময় নতুন ধরনের নিয়ন্ত্রণ কাঠামোর সম্ভাবনা বিবেচনা করে দেখতে আগ্রহী যাতে টেলিকম অপারেটরগুলি আরও ভালোভাবে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে সক্ষম হয়। টাওয়ারকো নীতিমালা বাস্তবায়ন করে তারা সেবার মান বৃদ্ধি করতে পারবে বলে আমি আশাবাদী।’

বাংলালিংক-এর চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্টস ওবেইদ বলেন, ‘টাওয়ারকো নীতিমালার আওতায় প্রথম টাওয়ার চালু করতে পারা বাংলালিংক-এর জন্য বিশেষ এক মাইলফলক।

কারণ, এটি আমাদের নেটওয়ার্ক সমপ্রসারণের ক্ষেত্রে নতুন এক অধ্যায় শুরু করেছে। আরও বেশি সংখ্যক গ্রাহক এখন আমাদের ওকলা স্বীকৃত দেশের দ্রুততম নেটওয়ার্কের আওতায় আসতে পারবেন। আমরা বিশ্বাস করি, সামিটের সাথে আমাদের চুক্তি বাংলালিংক-এর নেটওয়ার্ক সমপ্রসারণের ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের এগিয়ে রাখবে।’

সামিট কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ আল ইসলাম বলেন, ‘টাওয়ারকো নীতিমালার আওতায় অনুমোদিত সার্ভিস লেভেল চুক্তির ভিত্তিতে প্রথম কোম্পানি হিসেবে একটি টেলিকম অপারেটরকে টাওয়ার শেয়ারিং সেবা দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। সামিট গ্রুপ চার দশকেরও বেশি সময় ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে আসছে।

এক দশক আগে টেলিকম খাতে আমাদের যাত্রা শুরু হওয়ার পর ফাইবার, গেটওয়ে ও সমপ্রতি শুরু হওয়া টাওয়ার সেবার মাধ্যমে তা পরিপূর্ণ হচ্ছে। আসন্ন ৫জি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। নতুন টাওয়ারকো-এর প্রতি ইতিবাচক মনোভাব ও আমাদের উপর আস্থার জন্য বাংলালিংককে আমরা সাধুবাদ জানাই। এই অংশীদারিত্ব আরও শক্তিশালী করার জন্য বাংলালিংককে সর্বোচ্চ সেবাদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ সর্বাধুনিক সুবিধা ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ বাংলালিংক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com