বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফ্রিল্যান্সাররা ‘ভার্চুয়াল আইডি কার্ড’ পাচ্ছেন বুধবার থেকে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দীর্ঘ প্রতিক্ষায় থাকা ফ্রিল্যান্সাররা ‘ভার্চুয়াল আইডি কার্ড’ পাচ্ছেন বুধবার (২৫ নভেম্বর) থেকে। ওই দিন সন্ধ্যায় ফ্রিল্যান্সারদের ‘ভার্চুয়াল আইডি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা। সভায় ওই দিনই শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারদের মধ্যে ভার্চুয়াল এই কার্ড বিতরণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে পোর্টাল থেকেই নিজেদের ভার্চুয়াল কার্ড গ্রহণ করতে পারবেন মুক্তপেশাজীবিরা।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com