বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে শাওমি রেডমি এটু প্লাস

দেশের বাজারে শাওমি নিয়ে এল নতুন স্মার্টফোন শাওমি রেডমি এটু প্লাস। রেডমি এটু প্লাস ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স। এতে আরো রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম।

‘ভরসার রেডমি, সবার জন্য’ এ ক্যাম্পেইনের আওতায় শাওমি নতুন স্মার্টফোনটি দেশের বাজারে এনেছে। কালো, হালকা সবুজ ও হালকা নীল তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। স্মার্টফোনটির ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে। রেডমি এটু প্লাস স্মার্টফোনটি দেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোরসহ বিভিন্ন রিটেইল স্টোরে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com