রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তানজিন তিশার পোড়া মুখের একটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পুরো মুখ এবং গলার নিচের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে! নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপসহ সোশ্যালে ছবি শেয়ার করে ভক্ত অনুরাগীরা নানা রকম প্রশ্নবানে জর্জরিত করছেন। জানতে চাচ্ছেন, কী হয়েছে অভিনেত্রীর?
তিনি আরও বলেন, ‘দেশের বাহিরে থাকায় এবার ভালোবাসা দিবসের জন্য খুব একটা কাজ করতে পারিনি। বিশেষ এই দিবসের জন্য স্পেশালি এই একটা কাজই করেছি। কাজটা করতে গিয়ে আমি নিজেও বেশ উপভোগ করেছি। এরকম একটা চরিত্র করতে কিছুটা চ্যালেঞ্জ এবং ঝুঁকি তো ফেস করতেই হয়েছে। দর্শকরা কীভাবে নেয়, সেটাই দেখার পালা।’
বস্তি পুড়ে যাওয়ার গল্প নিয়ে ‘পাষাণ’ নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এতে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান। আসছে ভালোবাসা দিবসে এটি প্রচারিত হবে বলে জানা গেছে।