রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
আগামী ১৯ এপ্রিল এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।
সামছুল আলম আরও জানান, গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচন।
এ নির্বাচনে কারা অংশ নিচ্ছেন এখনো জানা যায়নি। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।
তবে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন, নতুন নতুন চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন।