শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১১৩টি বিনিয়োগ সেবা প্রদান করছে বিডা ওএসএস

বিডা ওএসএস বর্তমানে ১১৩টি বিনিয়োগ সেবা প্রদান করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব লোকমান হোসেন মিয়া।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বিনিয়োগ উন্নয়ন ও বিডা ওএসএস কার্যক্রম অবহিতকরণ কর্মশালা-২০২৪’ এ  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল ও গত ১৫ বছরে বৈপ্লবিক অবকাঠামোগত উন্নয়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে স্মার্ট বাংলাদেশের ভিশন তুলে ধরেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপাদান হলো স্মার্ট বিনিয়োগ ব্যবস্থা। আর বিনিয়োগ সেবাকে স্মার্টভাবে প্রযুক্তিগত ডিজিটাইজড করার জন্য কাজ করে যাচ্ছে বিডা। বিনিয়োগকারীদের স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে দ্রুত হ্যাসেল ফ্রি স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডার ওএসএস ব্যবহার করতে হবে।

তিনি বলেন, বিডা ওএসএস এর মাধ্যমে আমরা দ্রুতই ৪৮ সংস্থার ১৫০ টি বিনিয়োগ সেবা প্রদান করব। বর্তমানে আমরা ৩৮ সংস্থার ১১৩ বিনিয়োগ সেবা প্রদান করছি,  বিডার অধিকাংশ সেবাগুলো ২৪ ঘণ্টা ও অন্য দপ্তরের অধিকাংশ সেবা ১৬ দিনের ভেতর পাওয়া যাবে। আর এ সেবা প্রাপ্তির জন্য ৩৭টি পৃথক অফিসে যাওয়ার কোনো দরকার নেই। বিডার ওএসএস বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই ব্যবহার করে বিনিয়োগকারীরা এ সেবা গ্রহণ করতে পারেন, এর জন্য অফিসে আসার কোনো দরকার নেই।

তিনি আরো বলেন, পদ্মা সেতু চালুর ফলে বিনিয়োগ উন্নয়নে খুলনা অঞ্চলে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্থানীয় পণ্য, এগ্রো প্রসেসিং, ট্যুরিজম, ব্লু ইকোনমিসহ খুলনা অঞ্চলে রয়েছে বিনিয়োগের অজস্র খাত, তাই আজ আমরা খুলনায় এসেছি, খুলনা অঞ্চলের বিনীয়গকারীদের মতামত শুনতে, বিনিয়োগ উন্নয়নে খুলনা অঞ্চলের বিনিয়োগকারীদের অবহিত করতে যে বিডা সকল বিনিয়োগ সেবা নিয়ে আপনাদের সঙ্গেই আছে। এ সময় তিনি বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম, খুলনার পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু।

কর্মশালায় বিনিয়োগকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ১৯ জেলা সারা দেশের সঙ্গে যুক্ত হয়েছে, এর ফলে এখানে নতুন নতুন শিল্প গড়ে উঠবে যা জিডিপিতে নতুন করে ৫ শতাংশ যোগ করবে। এখানের কোন অঞ্চলে কোন ধরনের শিল্প এবং সেখানে শিল্প বিনিয়োগে কী কী চ্যালেঞ্জ আছে আর কীভাবে তা মোকাবেলা করতে পারি, তা আমরা আপনাদের কাছে শুনতে চাই। যাতে আমরা সবাই মিলে বিনিয়োগ উন্নয়ন নিয়ে সমন্বিতভাবে কাজ করতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক বলেন, গত ১৫ বছরে পদ্মার এপারের ১৯ টি জেলায় যে অবকাঠামো উন্নয়ন হয়েছে, যেভাবে আবার মংলা বন্দর জেগে উঠেছে, মানুষ আবার আশার আলো দেখতে পেরেছে, বিভিন্ন খাতে বিনিয়োগ শুরু হয়েছে। সেই ধারা বজায় রাখতে বিনিয়োগে চাঁদাবাজি, দখলদারিসহ যাবতীয় আইন শৃঙ্খলাগত প্রতিবন্ধকতা কঠোর হাতে দমন করে, বিনিয়োগ বিকাশে বিনিয়োগ উন্নয়ন পরিবেশ সৃষ্টিতে সব সময় বিনিয়োগকারীদের পাশে থাকবে খুলনা পুলিশ।

খুলনার বিভাগীয় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে বিডা ওএসএস বিনিয়োগকারী ও সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করবে। এ সময় তিনি খুলনার আঞ্চলিক খাতগুলোয় বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানান।

কর্মশালায় খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বিনিয়োগের ক্ষেত্রে খুলনা জেলার সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ উইমেন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুলনার বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু ডিজিটাল স্মার্ট বিনিয়োগ সেবা প্রদানের জন্য বিডাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের এ ওএসএস নির্ভর স্মাট সেবা গ্রহণের ফলে সময়, অর্থ দুটোই সাশ্রয় হবে, সেবা প্রপ্তির জন্য বিনিয়োগকারীদের আর ঢাকামুখী হতে হবে না।

কর্মশালায় বিডাকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার ড. ফারুক আহাম্মদ বলেন, বিনিয়োগ বিকাশে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে বিডা। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে বিডার কার্যক্রম খুবই গতিশীল। বিডা ওএসএস বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিজিটাল বিনিয়োগ সেবা দিয়ে আসছে। এ সময় তিনি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের বিডা ওএসএস থেকে যাবতীয় বিনিয়োগ সেবা নেয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে শুরুতেই বিডার পরিচালক মোসাম্মৎ শামীমা আকতারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিডার খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক প্রণব কুমার রায়। কর্মশালায় বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস এর হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং ওএসএস পোর্টালের সার্বিক ব্যবহার কর্মশালায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের অবহিত করেন। অন্যান্যের মধ্যে বিডার সাবেক নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল বক্তব্য রাখেন। কর্মশালায় খুলনা বিভাগের বিনিয়োগকারী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com