রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:১২ অপরাহ্ন


সারা দেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে চলছে টিকাদান কর্মসূচি। আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া গতকাল শনিবার বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে ১০০৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে ঢাকায় রয়েছে ৫০টি কেন্দ্র। সোমবার থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এসব কেন্দ্রে টিকা দেওয়া হবে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীদের দল এসব কেন্দ্রে সরাসরি টিকাদানে নিয়োজিত রয়েছেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে টিকাদানের মধ্য দিয়ে আজ (রোববার) চট্টগ্রামে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উপমন্ত্রীর পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যক্তি টিকা নেন। নেত্রকোণায় সারাদেশের ন্যায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (রোববার) সকাল সোয়া দশটায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খরু এমপি। বরিশাল জেলাসহ বিভাগের বাকি ৫ জেলায় ৪২ টি উপজেলার ১৩১ টি বুথে শুরু হয়েছে টিকাদান কর্মসূচী। আজ (রোববার) সকাল সোয়া দশ টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ টি বুথে টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। টিকাদান সর্মসূচী সফল করতে বিভাগে ২৬২ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ৫২৪ জন স্বেচ্ছাসেবক সহায়তা করেন। কুমিল্লায় করোনা টিকাদান শুরু হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে আজ (রোববার) সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনাজপুরের হাকিমপুরে করোনা ভাইরাসের টিকাদান কর্মস‚চির উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ । আজ (রোববার) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মস‚চির উদ্বোধন করেন তিনি। টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩’শ জন নিবন্ধন করেছেন। গত ২৫ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন কিনেছে সরকার। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে। এছাড়া ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। ভারত থেকে আসা এই ভ্যাকসিন ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির ভ্যাকসিন অ্যালায়েন্সের নেতৃত্বে পরিচালিত কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ পাবে ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন। read more

গ্রেফতারকৃত মোঃ হাসান মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুস read more

নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি চাল ও গ্যাস read more

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, রাত ১টার দিকে read more

শুক্রবার দুপুর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংক্ষিপ্ত সিলেবাসটি পাওয়া যাচ্ছে। জাতীয় read more

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষিপ্রযুক্তি এটলাস’ এর read more

এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক read more

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে read more

বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, read more

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সেনা নিবাসের গিরিশোভা এলাকায় ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। সামাজিক দুরত্ব বজায় রেখে ম্যারাথনের খাগড়াছড়ি পর্বে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ২ হাজার ৫০০ জন সামরিক বেসামরিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন। read more