রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে আজ। তবে, এর ওপর দিয়ে যান চলাচল read more

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন read more

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী read more

ফুল রফতানি করে ৫০ কোটি ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী read more

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ৮ শতাংশে, read more

বিশ্ব ‘জলবায়ু অভিবাসনের যুগে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা read more

২০২৩-২৪ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমেছে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের এটি ছিল ১ হাজার ২৬ কোটি ২২ লাখ টাকা। সে হিসেবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ১৭২ কোটি টাকার ওপরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। বন্দরসংশ্লিষ্টরা বলেছেন, করোনাপরবর্তী সময়ে পণ্য আমদানি-রফতানি কমে যাওয়া, ব্যাংকে এলসি জটিলতা ও ডলারের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন সংকটের কারণে বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভোমরা স্থলবন্দরের জন্য চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৫ কোটি ২৬ লাখ, আগস্টে ৬৬ কোটি ১ লাখ, সেপ্টেম্বরে ৭৭ কোটি ৩৮ লাখ, অক্টোবরে ৬৪ কোটি ২৩ লাখ, নভেম্বরে ৫২ কোটি ৬৯ লাখ, ডিসেম্বরে ৪৯ কোটি ৩ লাখ, জানুয়ারিতে ৭২ কোটি ২৮ লাখ, ফেব্রুয়ারিতে ৬৮ কোটি ৭১ লাখ, মার্চে ১১৫ কোটি ৯ লাখ, এপ্রিলে ৭৯ কোটি ১ লাখ, মে মাসে ৬৮ কোটি ৯৩ লাখ এবং জুনে ৯৫ কোটি ৩৭ লাখ টাকা, যা গত অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ১৭২ কোটি ২৩ লাখ টাকা কম। সূত্রটি আরো জানায়, বিদায়ী ২০২২-২৩ অর্থবছর এ বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ২৬ কোটি ২২ লাখ টাকা। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, গত অর্থবছর এ বন্দরে মোটা অংকের রাজস্ব ঘাটতি ছিল। তবে চলতি অর্থবছরে যদি ব্যবসায়ীরা চাহিদামাফিক পণ্য আমদানি করতে পারে, তাহলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করেন তিনি। কাজী নওশাদ বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের সব ধরনের পণ্য আমদানির সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। read more

বিশ্বব্যাপী এখন স্মার্টফোনের বাজারে চলছে পূর্ণ প্রতিযোগিতা। ব্র্যান্ডগুলো এ দৌড়ে এগিয়ে যেতে এবং আরো গ্রাহক আকৃষ্ট করতে ডিভাইসের সঙ্গে পণ্যের ইকোসিস্টেমগুলোকে সহজে সংযুক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে অ্যাপল, হুয়াওয়ে, স্যামসাং, শাওমি, অপো ও অন্যান্য অনেক নির্মাতা তাদের নিজস্ব স্মার্টওয়াচ তৈরি করছে। তবে এ গৌণ পণ্যগুলোই এখন বিলিয়ন ডলার মূল্যের বাজার তৈরি করতে পেরেছে। সম্প্রতি বৈশ্বিক প্রযুক্তি বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট বিশ্বব্যাপী স্মার্টওয়াচের বাজার পর্যবেক্ষণ করে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ইঙ্গিত করা হয়েছে, পরপর দুই প্রান্তিকে হ্রাসের পর স্মার্টওয়াচের চালান বছরে ১১ শতাংশ বেড়েছে। read more

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। এদিক থেকে চলতি বছর সবচেয়ে বড় read more

সেদিন সহকর্মীদের নিয়ে কাবুলের গভর্নর অফিসের দেয়ালে ম্যুরাল আঁকছিলেন চিত্রশিল্পী ওমাইদ শরিফি। read more