শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মিসেস গ্লোব বাংলাদেশ নির্বাচিত হয়ে চীন যাচ্ছেন অন্তরা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মিসেস গ্লোবের ২৩তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তন্বী তরুণী জারিন তাসনিম অন্তরা।

পাঁচ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই সুন্দরী মঙ্গলবার বাংলাদেশকে বুকে নিয়ে পাড়ি জমাচ্ছেন চীনের উদ্দেশে।

বরিশালের ঝালকাঠির মেয়ে অন্তরা শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত। নাচ শিখেছেন খেলার ছলে। জানেন অভিনয়ও।

ইতিমধ্যে ফ্যাশন-মডেলিং জগতেও সবার নজর কেড়েছেন তিনি।

১৯৯৬ সালে ড. ট্রেসির হাত ধরে মিসেস গ্লোবের যাত্রা শুরু হয়। নারীর ক্ষমতায়ন ও নারী জাগরণের স্লোগান নিয়ে এবারে দেশে শুরু হয়েছিল মিসেস গ্লোব বাংলাদেশ।

আয়োজক কোম্পানি অপূর্ব ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অপূর্ব আব্দুল লতিফ জানান, ‘মিসেস গ্লোব বাংলাদেশ’ নারী স্বাধীনতা এবং নারীর সন্মান ও দক্ষতা বৃদ্ধি, নারীর প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশে অনন্য ভূমিকা রাখবে।

‘বিজয়ের মাসে অন্তরার চীন যাত্রা আমাদের এই আয়োজনকে আরও সফল ও সার্থক করবে।’

তাসনিম জারিন অন্তরা বলেন, এই প্রথম দেশের বাইরে যাচ্ছি, তাও আবার লাল-সবুজ পতাকা নিয়ে। আমার সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমার জন্য দোয়া করবেন।

আগামী ৮ ডিসেম্বর চীনের সেঞ্জেন শহরে অনুষ্ঠিত হবে করনেশন নাইট। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পতাকা উড়াবেন তাসনিম জারিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com