বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো শাকিরা ম্যাডোনা বিবার পারিশ্রমিক নেননি

বিশ্বকাপ ফুটবল ২০২৬–এর ফাইনাল প্রথমবারের মতো আয়োজন করা হয় সুপার বোলের আদলে একটি জাঁকালো হাফটাইম শো। খবর বাংলানিউজের। আর সেই মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, পপ তারকা শাকিরা, কানাডীয় গায়ক জাস্টিন বিবার, কে–পপ ব্যান্ড বিটিএসের মতো তারকারা। আয়োজনের পর অনেকেরই ধারণা ছিল, এই শিল্পীরা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু বিশ্বের সবচেয়ে আলোচিত এই মঞ্চে গান গেয়ে তারা কেউই কোন পারিশ্রমিক নেননি! জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা কিংবা বিটিএস একজনকেই কোনো অনুষ্ঠানে আনতে আয়োজকদের বিপুল অর্থ ব্যয় করতে হয়। ব্যক্তিগত কনসার্ট বা কর্পোরেট অনুষ্ঠানে তাদের পারিশ্রমিক লাখ লাখ, কখনো কোটি ডলার পর্যন্ত পৌঁছে যায়। তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল ছিল স্বাভাবিক। কিন্তু দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে জানানো হয়, কোনো শিল্পীকেই অর্থ দেওয়া হয়নি। তারা সবাই স্বেচ্ছায় পারফর্ম করেছেন। এই হাফটাইম শো শুধুই বিনোদনের জন্য ছিল না। এটি ছিল গ্লোবাল সিটিজেনের সঙ্গে ফিফার একটি সামাজিক উদ্যোগের অংশ। শিল্পীরা কোনো পারিশ্রমিক ছাড়াই পারফরম্যান্স করেছেন, যাতে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের মাধ্যমে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ বাড়ানোর উদ্যোগের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com