মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বুবলীকে আঁকড়ে ধরে বাঁচতে চান শাকিব!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান নায়ক শাকিব খান। প্রয়োজন হলে তাকে নিয়ে ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তার!

তবে বাস্তবে এমনটা না হলেও ‘বীর’ সিনেমায় হুবহু এমন দৃশ্যে দেখা যাবে ঢালিউডের এই দুই জনপ্রিয় অভিনেতাকে।

ছবির একটি দৃশ্য এমন—জীবন নিয়ে হতাশ শাকিব। কাজ করছেন সীমান্ত-সংলগ্ন একটি কয়লার ডিপোতে। তবে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলী।

তাই বুবলীকে আঁকড়ে ধরে বাঁচতে চান শাকিব। জীবনের সাধ-আহ্লাদ পূর্ণ করতে প্রয়োজনে বুবলীকে নিয়ে পাশের দেশ ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তার।

শাকিব-বুবলীর এমনই প্রেমময় কিছু দৃশ্য সম্প্রতি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ। সম্প্রতি নারায়ণগঞ্জে শেষ হয়েছে এই পর্যায়ের শুটিং। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন পর্যায়ের শুট। একটি অনুষ্ঠান উপলক্ষে শাকিব খান আজ ভারতে অবস্থান করছেন। তবে কাল সকালেই দেশে ফিরবেন।

‘বীর’ ছবিতে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন শাকিব খান। তবে লম্বা চুল, দাড়ি-গোঁফ ছাড়াও ফ্রেশ লুকে দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com