শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই ফিল্মি তারকার সঙ্গে সানিয়া মির্জার তুমুল নাচ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টেনিস তারকা সুন্দরী টেনিস সানিয়া মির্জার বোন আনাম মির্জার সঙ্গে বিয়ে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদ। তাদের বিয়ের রিপেসশনে বসেছিল চাঁদের হাট। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী থেকে ফিল্মি দুনিয়ার পরিচিত মুখ আমান-আসাদের রিসেপশনে উপস্থিত ছিলেন অনেক তারকা।

কিন্তু সব তারকাকে পেছনে ফেলে বোনের বিয়ের রিসেপশন মাতালেন টেনিস সুন্দরী। তার নাচের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সানিয়া মির্জার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ফারহা খান ও দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানে তাদের নাচ মোহিত করেছে নেটিজেনদের। তবে নেটিজেনরা সব থেকে বেশি উৎসাহী হয়েছেন লাল রঙের পোশাকে সানিয়া মির্জাকে নাচতে দেখে।

শুধু সানিয়াই নন। রিপেসশনে নজর কেড়েছেন আজাহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানিও। নীল রঙের পোশাকে রিসেপশনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সঙ্গীতা নিজেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com