মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জামিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় সংশোধিত নাগরিকত্ব আইনের জেরে দিল্লিতে পুলিশের সঙ্গে জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অনেক বলিউড তারকা। এবার জামিয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

এর আগে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সমালোচনা করেছেন অভিনেত্রী সোনি রাজদান, স্বরা ভাস্কর, সায়নী গুপ্ত, কঙ্কনা সেন শর্মা, রিচা চাড্ডা, অভিনেতা ঋত্বিক রোশন, আলী ফজল, বিক্রান্ত মাসেই, পরিচালক অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা ও ফারহান আখতারসহ বহু তারকা।

এক টুইটবার্তায় ‘দ্য স্কাই ইজ পিংক’খ্যাত অভিনেত্রী লেখেন, প্রতিটি শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করা আমাদের স্বপ্ন। শিক্ষাই তাদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছে। আমরা তাদের সেভাবেই বড় করে তুলছি, যাতে তারা স্পষ্ট কথা বলতে পারেন।

সংঘর্ষের বিষয়টির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রিয়াংকা বলেন, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক দেশে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজের কণ্ঠে প্রতিবাদ করবেন, কিন্তু তাদের সঙ্গে সহিংসতায় লিপ্ত হওয়া ভুল পদক্ষেপ। প্রত্যেকটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। তারাই ভারতকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে।

সম্প্রতি ভারতীয় সংসদে পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। নতুন আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

সূত্র: জি নিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com