শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দলীয় কর্মীদের সঙ্গে ক্যারামে ব্যস্ত সাংসদ মিমি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তিনি যাদবপুরের সাংসদ, আবার টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী। তবে আবার এই সমস্ত খ্যাতির পরে মিমি চক্রবর্তী এক্কেবারে মাটির কাছাকাছি থাকা একজন মানুষও বটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মিমি চক্রবর্তীর একটি ভিডিও দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা।

সম্প্রতি দলীয় কাজ সেরে কার্যালয় থেকে ফেরার আগে দলের অন্যান্য কর্মীদের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গেল অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীকে।

নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মীদের সঙ্গে মিলে মিশে ক্যারাম খেলার ভিডিও পোস্ট করেছেন মিমি। খেলার মাঝে ফোন করে প্রিয় দাদা অরূপ বিশ্বাসকে সেখানে আসার জন্য অনুরোধও করতে দেখা যায় মিমিকে।

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে বিপুল ভোটে জিতে মাত্র ৩০ বছর বয়সেই সাংসদ নির্বাচিত হন মিমি চক্রবর্তী। তবে শুধু সাংসদ হিসাবেই নয় বাংলা সিনেমার অভিনেত্রী হিসাবেও মিমির জনপ্রিয়তা কিছু কম নয় জলপাইগুড়ির মেয়ে মিমির।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com