মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের কমতি নেই’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে ভারতে। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সোচ্চার এই বিষয়টি নিয়ে। গণমাধ্যমে নিজেদের বিভিন্ন মন্তব্যও প্রকাশ করেছেন তারা। তবে অনেকে এখন পর্যন্ত নীরবতা পালন করছেন। এজন্য নাগরিক হিসেবে দায়িত্ববোধের প্রশ্ন উঠেছে অনেকের নামে।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুরু থেকেই ভারতে চলছিল আলোচনা-সমালোচনা। অনেকেই রাজপথে নেমে এসে এই আইনের প্রতিবাদ জানান। উত্তাপ বাড়িয়ে দেয় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা। সেখানে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়। আর এতে ফুঁসে ওঠেন অনেকেই। তবে এবার তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং শুরু করেন দিশা। যেখানে টু-পিসে দেখা যায় তাকে। দিশার ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনা। পুরো দেশজুড়ে যখন অশান্তি শুরু হয়েছে তখন দিশা কীভাবে

এ ধরনের ছবি শেয়ার করেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। দিশার ছবি দেখে অনেকে তাকে বিজেপির সমর্থক বলে দাগিয়ে দিতে শুরু করেন। তাদের দাবি, এনআরসি ও সিএএ থেকে নজর ঘোরাতেই দিশাকে দিয়ে এ ধরনের ফটোশুট করানো হচ্ছে। এমনটাই দাবি অনেকের।

আরও পড়ুন: হতাশায় ভুগেছেন শচিনও

দিশা বলেন, ‘এই অভিযোগে আমার মন খারাপ কিছুটা হয়েছে। কারণ নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের কমতি নেই। পেশাদার জায়গাতেও এমনটা। আমার কাজের ক্ষেত্রের বিষয়গুলো যদি ব্যক্তিগত জায়গায় মেলানো হয় সেটি যৌক্তিক কিছু না।’

দিশা পাটানিকে সর্বশেষ সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা যায়। সেখানে ‘শ্লো মোশন’ গানটি অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলে। জানা যায়, দিশাকে সালমান খানের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে। এছাড়া টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর এখন অনেক নায়কের সঙ্গেই কাজে দেখা যাচ্ছে দিশাকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com