মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন বছরে কাজ কমিয়ে দেবেন মেহজাবিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ২০১৯ সাল প্রায় শেষ। নতুন বছরের অপেক্ষায় সবাই। পুরনো বছরকে বিদায়ের পাশাপাশি নতুন বছরে নতুনভাবে নিজেদের কর্মপদ্ধতি সাজানোর পরিকল্পনা করছেন শোবিজ তারকারা।

শুধু কাজের পরিকল্পনাই নয়, সঙ্গে রয়েছে ব্যক্তিগত জীবনের পরিকল্পনাও। এ তালিকার শীর্ষে রয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নতুন বছর শুরু হওয়ার আগেই এ অভিনেত্রী জানিয়েছেন তার নতুন বছরের পরিকল্পনার কথা।

মেহজাবিন বলেন- ‘চলতি বছরটি খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। এ বছর অসংখ্য নাটকের কাজ করেছি। ব্যস্ত থাকার কারণে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর কাজের পরিমাণ কম হবে। পরিবারকে সময় দিতে চাই। পরিবারের সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই। পাশাপাশি নিজেকেও সময় দেয়া দরকার। কাজের জন্য ব্যক্তিজীবনের কথাও ভাবতে পারছি না।’

ব্যক্তি মেহজাবিনকে সময় দিলেও নতুন বছরে বিয়ের পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন এ অভিনেত্রী। নতুন বছর নাটকের বাজার কেমন যাবে জানতে চেয়ে মেহজাবিন বলেন- ‘নতুন বছরে নাটকের ইন্ডাস্ট্রি আরও ভালো হবে। আরও ভালো ভালো কাজ উঠে আসবে বলেই আমি মনে করি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com