মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোবাইলে যে নারীর ছবি জুম করে দেখেন সালমান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সালমান খান। বয়স ৫০ পেরিয়েছে আরও আগেই। ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর বলা হয় তাকে। এ পর্যন্ত বহু অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে কারো সঙ্গেই রসায়ন স্থায়ী হয়নি বলিউড সুপারস্টারের।

জীবনের ৫০ বসন্ত পেরোলোও প্রেমে ভাটা পড়েনি সালমানের। এখনও তার দিকে তাকিয়ে বলিউডের বহু নায়িকা। সালমান ইতিবাচক সাড়া দিলে অনেকেই মুহূর্তে তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তবে সালমানের ভালোলাগা একজন। যার ছবি তিনি মোবাইল ফোনে জুম করে বড় করে দেখেন! ওই নারী কি সালমানকে ভালোবাসেন? সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মুখ ফসকে ওই আকাঙিক্ষত নারীর নাম বলে ফেলেছেন সালমান খান।

রোববার মুম্বাই পুলিশের বার্ষিক অনুষ্ঠান ‘উমাঙ্গ’-এ গিয়েছিলেন সালমান খানসহ বলিউডের কয়েকজন তারকা। ওই অনুষ্ঠান মাতিয়ে রাখেন সালমান।

দাবাং স্টাইলে সালমান মঞ্চে উপস্থিত হতেই হাততালি শুরু। দাবাং থ্রির গানের তালে নাচছেন ভাইজান। তারপরেই তার সঙ্গে নাচতে অনুরোধ করেন ক্যাটরিনা কাইফ আর কপিল শর্মা।

নাচ শেষ হতেই ঘটে আসল ঘটনা। কপিল শর্মা সালমানের কাছে জানতে চান, কখনও কোনো নারীর ছবি সালমান মোবাইলে জুম করে দেখেছেন কিনা? সালমানের উত্তরটা ছিল মজার।

সালমানের জবাব, এমনিতে তিনি কোনো মেয়ের ছবিই দেখেন না। তবে প্রায়ই তিনি ক্যাটরিনা কাইফের ছবি জুম করে দেখেন!

শাড়ি পরা ক্যাটরিনা পাশে থাকার কারণেই সালমান এমন জবাব দিয়েছেন, নাকি সত্যিই তিনি অমনটি করেন, সেটা কেউ বলতে পারে না।

ভাইজানের কথা শেষ না হতেই হাসিতে ফেটে পড়েন সব দর্শক। অনেকে মন্তব্য করেন সাবেক প্রেমিকার প্রতি সালমানের এখনও এত্ত প্রেম!

সূত্র: এনডিটিভি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com