বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সহশিল্পীদের সঙ্গে আড্ডায় টনি ডায়েস

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। সিনেমায়ও দেখা গেছে তাকে। অভিনয় পেশা ছেড়ে দিয়ে একসময় আমেরিকায় পাড়ি জমান তিনি। বর্তমানে স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে সেখানেই তার স্থায়ী আবাস। তবে মাঝে মধ্যে দেশে আসেন। এবারও এসেছেন, একা।

সেটাও প্রায় ছয় বছর পর! ঢাকায় নেমেই চলে যান কক্সবাজার। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। সেখানেই টানা কয়েকদিন থাকার পর ঢাকায় ফিরে পুরনো সহকর্মীদের সঙ্গে মেতে ওঠেন আড্ডায়।

এক সময়ের প্রিয় সহকর্মীকে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী তারিন জাহান। টনিও সুযোগটা মিস করেননি। আর সেখানেই প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, তানভীন সুইটি, জিনাত হাকিম, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, মৌসুমী নাগ, আশনা হাবিব ভাবনা, শান্তা রহমান, পরিচালক এসএ হক অলিকসহ আরও অনেকের সঙ্গে। দীর্ঘদিন পর সহকর্মীদের পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন টনি ডায়েস।

তিনি বলেন, ‘সবাই আমাকে যে খুব ভালোবাসে, খুব মিস করে এ হঠাৎ আয়োজনের মধ্য দিয়ে সেটাই প্রমাণ হল। সবার একটাই কথা ছিল, একটি মুহূর্তের জন্য হলেও আমার সঙ্গে দেখা করবে। তারিনই মূলত এই উদ্যোগটা নেয়। আমি ভেবেছিলাম দু-একজন আসবে।

কিন্তু সেলিম ভাই, তৌকীর ভাইসহ বাকি যারা এসেছিলেন সেটি সত্যিই আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। সময়টা কিছুক্ষণের হলেও সেটি এতটাই প্রাণবন্ত ছিল যে সেই আড্ডা ছেড়ে যেতে আমার ভেতরে কষ্ট হচ্ছিল।’ দেশে বেড়ানো শেষে আবারও আমেরিকায় উড়াল দিয়েছেন এ অভিনেতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com