সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভালোবাসা দিবসে অপূর্ব ও মেহজাবিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এক পক্ষকাল পরই ভালোবাসা দিবস। দিনটিকে কেন্দ্র করে এরই মধ্যে নির্মিত হয়েছে অনেক নাটক।

এ ধরনের একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘চারুর বিয়ে’। এটি রচনা করেছেন নাজিয়া হাসান অদিতি ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। আদনান নামে একটি চরিত্রে দেখা যাবে অপূর্বকে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা জানান, এটি মূলত একটি পারিবারিক গল্পের নাটক। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাট্যকার দারুণ একটি গল্প লিখেছেন, তাই আমি চেয়েছি কাজটি একটু বেশি মনোযোগ দিয়ে করতে। চারু চরিত্রে যথারীতি মেহজাবিনও খুব ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে এবারের ভালোবাসা দিবসে এ নাটকটি দর্শকের কাছে প্রিয় হবে।’

মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকটিতে নাম ভূমিকায় যেহেতু আমি অভিনয় করেছি, তাই চরিত্রটির প্রতি অধিক মনোযোগ রেখেই অভিনয় করতে হয়েছে। গল্পটা খুব ভালো। এজন্য অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। আর যথারীতি অপূর্ব ভাইয়াসহ সবার সহযোগিতা তো ছিলই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com