বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাফিজ-শোয়েবকে নিয়ে মিসবাহর পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো টাইগারদের হোয়াইটওয়াশও করতে পারত তারা। পাক ব্রিগেডের এমন সাফল্যের নেপথ্য কারিগর মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।

স্বভাবতই তাদের পারফরম্যান্সে মুগ্ধ দলীয় প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হক। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে এরই মধ্যে পরিকল্পনা এঁটেছেন তিনি। তার চিন্তা– আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজ-শোয়েবকে খেলানোর।

আগামী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এবারের বিশ্বকাপের আসর। সেই বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখে দল গড়ছেন মিসবাহ। তাতে অভিজ্ঞ-তারুণ্যের মিশেল রাখতে চাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছেন হাফিজ-মালিক।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন শোয়েব। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। আর দ্বিতীয়টিতে ৬৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন হাফিজ। এ ছাড়া অভিজ্ঞতার ঝুলি থেকে তরুণ অধিনায়ক বাবর আজম, সর্বোপরি খেলোয়াড়দের সুপরামর্শ দেন তারা। দুই ম্যাচেই সবার মধ্যে ভালো মেলবন্ধন দেখা গেছে।

মূলত সেটি থেকেই দুই ‘বুড়োকে’ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখার অনুপ্রেরণা খুঁজছেন মিসবাহ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পারে হাফিজ-মালিক। তারা দুর্দান্ত পারফরম করেছে। পাকিস্তান ক্রিকেটকে দেয়ার মতো এখনও তাদের সামর্থ্য ও সক্ষমতা আছে। বয়স কোনো ফ্যাক্টর নয়, পারফরম্যান্সই আসল। একজন ক্রিকেটার যতদিন ফিট ও ফর্মে থাকে, ততদিন খেলতে তথা দলে অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদের মতো সিনিয়র ক্রিকেটার আমাদের দরকার আছে। এমনকি ক্যাপ্টেন বাবরও সেটি মনে করে।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম করায় জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন হাফিজ-মালিক। সে হিসাবে দীর্ঘদিন পর দলে ফিরলেন তারা। ফিরেই সবার নজর কেড়েছেন। লব্ধ এ সুযোগটা এখন তারা কাজে লাগাতে পারেন কিনা, তাই দেখার।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com