বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ধীরে ধীরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় এক বছর সেখানে নিয়মিত খেলছে বিভিন্ন দেশের নারী ও বয়সভিত্তিক দল। এর পর জঙ্গি আক্রান্ত দেশটি সফর করেছে জিম্বাবুয়ে ও শ্রীলংকা।

দীর্ঘ নাটক শেষে সদ্য পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। দিন কয়েক পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সেখানে ম্যাচ খেলতে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে সম্মত হয়েছে দক্ষিণ আফ্রিকা।

গেল বছর নভেম্বরে সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পান ডি ককরা। অবশেষে দুই মাস পর সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন তারা। দেশটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করছেন প্রোটিয়ারা। এ লক্ষ্যে আগামী মাসে বাবরদের দেশে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাচ্ছেন তারা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর মার্চে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সফরটি করবে তারা। এর আগে ভারতে সিরিজ খেলবে প্রোটিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকা সবশেষ পাকিস্তান সফর করে ২০০৭ সালে। মাঝে ২০১০ ও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে তাদের বিপক্ষে খেলেন প্রোটিয়ারা। সব ঠিক থাকলে ১৩ বছর পর পাক ডেরায় খেলতে যাবেন তারা।

এ দিয়েই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানে গিয়ে সেটির প্রস্তুতি সারতে পারেন ৩৬০ ডিগ্রিখ্যাত ব্যাটসম্যান।

তথ্যসূত্র: ব্যাটিং উইথ বিমল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com