সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস অসাধারণ: মুমিনুল

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়িয়েছে শুক্রবার। শনিবার দ্বিতীয় দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস (২২২*) খেলে অপরাজিত আছেন তামিম ইকবাল। সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হকও (১১১)।

এদিন এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে পিষ্ট হয়েছেন মধ্যাঞ্চলের বোলাররা। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে পূর্বাঞ্চল। দ্বিতীয় উইকেট জুটিতে ২৯৬ রান যোগ করেন তামিম-মুমিনুল। খুব কাছ থেকে সতীর্থের ব্যাটিং দেখেন দলীয় অধিনায়ক। দিন শেষে ড্যাশিং ওপেনারের ইনিংসটাকে তাই অসাধারণ বলে অ্যাখ্যায়িত করেন তিনি।

মুমিনুল বলেন, যারা সামনে থেকে দেখেছেন, আপনারা ছিলেন কি-না জানি না। কিন্তু আমি দেখেছি। আমি বলব আউটস্ট্যান্ডিং ইনিংস।

বিসিএলের প্রথম রাউন্ডের শুরু থেকেই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট স্লো। একে কাজে লাগিয়ে প্রথম দিন নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করে মধ্যাঞ্চলকে ২১৩ রানে গুটিয়ে দেয় পূর্বাঞ্চল। তবে মুমিনুল মনে করেন, তাদের বিপক্ষে পরিকল্পনা মতো বল করতে পারেননি মধ্যাঞ্চলের বোলাররা। তার ধারণা, ওই একাদশে খুব বেশি টেস্ট বোলার নেই, তাই ভুগছে তারা।

মুমিনুলের কথায়, গতকাল উইকেট একটু স্লো ছিল। আজও একটু মন্থর। কিন্তু আগামীকাল থেকে একটু ভালো হতে পারে। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। আমাদের একাদশে টেস্ট বোলার ছিল। তাদের দলে তেমন টেস্ট বোলার নেই। এক্ষেত্রে ওদের ঘাটতি আছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে বল করতে পারেনি। যেটা আমরা পেরেছি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com