শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চলে গেলেন রক গিটারিস্ট ইভান ক্রাল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : চেক প্রজাতন্ত্রের রক গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক ইভান ক্রাল মারা গেছেন। প্যাট্টি স্মিথ, ইগি পপ ও ডেভিড বোয়ির সঙ্গে গীটার বাজাতেন ক্রাল। তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রাগ উৎসবের আয়োজকগণ সোমবার এ কথা জানান।

তারা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত, তবে নিশ্চিত যে, ইভান ক্রাল চলে গেছেন।’ ক্রালের স্ত্রী সিন্ডি হাডসন টুইটারে জানান, ক্রাল মিশিগানে তার বাড়িতে ক্যান্সারে মারা গেছেন।

ক্রাল ১৯৪৮ সালে জন্মগ্রহন করেন। ১৯৬৬ সালে কমিউনিস্টরা সাবেক চেকোস্লোভাকিয়ায় ক্ষমতা দখলের পর ক্রাল পিতামাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান । তিনি তখন ইতোমধ্যেই তার দেশে একজন খ্যাতনামা সুরকার হয়ে উঠেছিলেন। তিনি ১৯৭৪ সালে ব্লন্ডির সঙ্গে গীটার বাজান। এর এক বছর পর তিনি প্যাট্টি স্মিথ দলে যোগ দেন।

ক্রাল ‘ডান্সিং বেয়ারফুটসহ’ প্যাট্টি স্মিথের বেশ কটি গান রচনা করেন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বেরি লেভিনসনের ‘ডিনারসহ’ বেশ কটি চলচ্চিত্রেরও গান রচনা করেন তিনি। ১৯৮৯ সালে সাবেক চেকোশ্লোভিয়ায় কমনিস্ট শাসনের পতনের পর তিনি নিজ দেশে ফিরে আসেন। সূত্র: এএফপি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com