শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশে আসছেন না জার্ভিস

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ সফরে আসছেন না জিম্বাবুয়ে ফাস্ট বোলার কাইল জার্ভিস। পিঠে ইনজুরির কারণে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে হারারেতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন জিম্বাবুয়ে দলের সেরা পেসার জার্ভিস। এ ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট মিস করা এ বোলার এবার দলের বাংলাদেশ সফর থেকেও ছিটকে গেলেন।

এমআরআই পরীক্ষায় তার ডিস্কে সমস্যা ধরা পড়েছে এবং তার ইনজুরির অবস্থা পুন:পর্যালোচনা করতে আগামী ছয় সপ্তাহের মধ্যে আবারো তার স্ক্যান করা হবে। আগামী এপ্রিলে দলের আয়ারল্যান্ড সফরের আগে ৩০ বছর বয়সী জার্ভিস পুনরায় অনুশীলনে ফিরতে পারবেন বলে ধারনা করা হচ্ছে।

২০১৮ সালের নভেম্বরের পর বাংলাদেশে প্রথম টেস্ট সফরে এ স্ট্রাইক বোলারের অভাব বেশ ভালভাবে টের পাবে জিম্বাবুয়ে। সে সফরে জিম্বাবুয়ে দলের সর্বোচ্চ দশ উইকেট নিয়েছিলেন জার্ভিস। ঢাকা টেস্টে ৫ উইকেটসহ ১৫.৫০গড়ে দশ উইকেট নিয়েছিলেন তিনি।

ঢাকাতে আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। টেস্টের পর তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com