মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘অজয়ের সঙ্গে আমার ছবি হিট হবে এটা আমিও ভাবিনি’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ছবিটি নিয়ে বেশ সংশয় ছিল। এতদিন পর অজয়-কাজলের নতুন ছবি দর্শকরা কীভাবে গ্রহণ করবে তা নিয়েই ছিল সংশয়। বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে অজয় দেবগণ, কাজল ও সাইফ আলী খানের সিনেমা ‘তানাজি:দ্য আনসাং ওয়ারিওর’। গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির ৬ দিনে ১০০ কোটি রুপিরও বেশি আয় করে তানাজি। এরইমধ্যে ২৫০ কোটি ছাড়িয়েছে ছবিটির আয়।

দর্শক সাড়ায় ভেসেছে মারাঠি ইতিহাস নির্ভর সিনেমাটি। সেই আনন্দে ভাসছেন ছবির অভিনেতা অজয় দেবগণ, কাজল ও সাইফ আলী খানেরাও। তবে ছবির প্রধান চরিত্রে অজয় থাকলেও দর্শকের প্রশংসায় অনেক এগিয়ে রয়েছেন সাইফ। তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তানাজি’র রিভিউ সেই প্রমাণই দিচ্ছে।

গতকাল সোমবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, একাধিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেও তানহাজি এগিয়ে চলেছে। গত শুক্রবার ছবিটি আয় করেছে ২.৭৭ কোটি, শনিবার ৪.৪৮ কোটি, রবিবার ৬.২৮ কোটি, মোটি আয় হয়েছে ২৫১.৪০ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)। কাজল গণমাধ্যমে মজা করে বলেন, ‘অজয়ের সঙ্গে আমার ছবি হিট হবে এটা আমিও ভাবিনি।’

প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত তানাজি ছবিতে মুখ্য দুই অভিনেতা অজয় দেবগণ ও সাইফ আলী খান। সাইফ এখানে হিংস্র রাজপুত দুর্গ-রক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, যাকে অন্ধের মতো বিশ্বাস করেন ঔরঙ্গজেব। তানাজি ও মোঘল খলনায়কের যুদ্ধই এই ছবির মূল উপাদান। যদিও যোদ্ধাদের ভূমিকায় দুই অভিনেতাই যথাযথ ছিলেন। ছবিতে তানাজির স্ত্রী সাবিত্রী বাঈয়ের ভূমিকায় দেখা গেছে কাজলকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com