শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার রাওয়ালপিন্ডিতে। এর আগে দুই দলের অধিনায়ককে নিয়ে আজ বৃহস্পতিবার ট্রফি উন্মোচন করা হয়েছে।

দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচ জেতার রেকর্ড খুবই কম। সবশেষ ৮ টেস্টের সবকটিতে জিতেছে সাদা পোশাকের বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানিয়া হলেও সাদা পোশাকের ক্রিকেটে বরাবরই মলিন টাইগাররা। শেষ দশ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ।

ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর ভারতের মাটিতে দুই টেস্টেই হারে আড়াই দিনে। তবে পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী মুমিনুল হক। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যাশা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আপনি জানেন, দেশের বাইরে টেস্ট আমরা এতটা ভালো খেলতে পারি না। আমাদের মনোযোগ থাকবে নিজেদের উন্নতির দিকে এবং আমরা ভালো খেলতে চাই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com