মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ইমন-তামিমকে হারিয়েও জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা।শুরুতে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে কিছুটা চাপে পড়লেও হৃদয়-জয়ের জুটি ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়।

নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায় ব্যক্তিগত ৩ রান করেই সাজঘরে ফেরেন বাংলাদেশকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম।তার কিছুক্ষণ পরেই ৩২ রানের মাথায় মাত্র ১৪ রান করেই হ্যানককের শিকার হয়ে আউট হন পারভেজ হোসেন ইমন।

দলের এমন পরিস্থিতিতে হাল ধরতে ক্রিজে আসেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। এই জুটি দেখে শুনে ব্যাট করতে থাকেন। তবে ৪৭ বলে ব্যক্তিগত ৪০ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

হৃদয়ের আউটের পর ক্রিজে আসেন বাংলাদেশকে সেমিফাইনালে আনা শাহাদাত হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের যুবাদের মোট সংগ্রহ ২৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com