বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পর, লজ্জা করে না’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : খোলামেলা পোশাক পরে বাবা অনিল কাপুরের সঙ্গে ছবি তোলায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত ছবি ‘মালাং’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই।

এদিন বাবা অনিল কাপুরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন সোনম কাপুর। আর সেই অনুষ্ঠানেই বাবার সামনে খোলামেলা কাপড় পরে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। আর তাতেই ট্রলের শিকার হন এই অভিনেত্রী।

বাবার সামনে মেয়ের এমন পোশাক পরায় নেটিজেনরা তার সমালোচনা করেছেন।

কেউ কেউ সোনমের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার একজন বলেছেন, বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না?

আরেকজন লিখেছেন, নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পরে যাও তোমরা? লজ্জা করে না?

বলিউড তারকাদের ট্রলের শিকার হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পোশাক নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com