বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে আছেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এছাড়া জেলায় আরও ৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ মার্চ রাতে সরকারি সফরে আমেরিকায় যান রংপুর বিভাগীয় কমিশনার। সোমবার ভোরে তিনি দেশে ফেরেন।
এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তিনি স্বেচ্ছায় রংপুর পৌঁছে সার্কিট হাউজের একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।
এটি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সহকারী কমিশনার শুভাশিষ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলার ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম রয়েছেন। তিনি আছেন রংপুর সার্কিট হাউজে।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও তিনি (বিভাগীয় কমিশনার) হোম কোয়ারেন্টাইনে আছেন। এটা সবার জন্য সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিভাগীয় কমিশনারের মতো সবাইকেই এভাবে সচেতনতা অবলম্বনের আহ্বান জানান জেলা প্রশাসক।
এদিকে বিভাগে রয়েছেন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৮ জন।
নগরকন্ঠ.কম/এআর