বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রাজশাহীতে ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবদুল আজিজ (৫০) নামে এক ইউপি সদস্য।

বুধবার সকালে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের জাহানাবাদ গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আবদুল আজিজ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ভোররাতে বাড়ি থেকে বের হন আবদুল আজিজ। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে তার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি বলেন, ঋণের দায়ে ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com