বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বাজারে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা দিলেন সিঙ্গাপুরফেরত যুবক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের গোপালপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে যাওয়ায় হাবিবুর রহমান (৩৬) নামে সিঙ্গাপুরফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের শামছুল হকের ছেলে।

জানা গেছে, গত সোমবার হাবিবুর রহমান সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই গ্রামের বাড়ি চলে আসেন। পরে তাকে হাসপাতাল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

কিন্তু তিনি সেটা না মেনে জনসম্মুখে স্থানীয় বাজারে ঘোরাফেরা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এ সময় ওসি মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আলীম আল রাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com