বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মাদারীপুরে স্ত্রীর ঝগড়া থামাতে না পেরে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর ঝগড়া থামাতে না পেরে আকাশ হাওলাদার (২০) নামে এক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার পৌর এলাকার ঝাউতলা গ্রামের নজরুল হাওলাদারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আকাশ হাওলাদারের স্ত্রী নূপুর বেগমের সঙ্গে তার দাদি সেলিনার তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। তাদের এ ঝগড়া থামাতে আকাশ একাধিকবার চেষ্টা করেন। তারপরও ঝগড়া না থামায় আকাশ তার স্ত্রীর প্রতি অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়।

এ বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নূপুর বেগম বলেন, আমি এবং আমার দাদি শাশুড়ির মাঝে ঝগড়া হয়। এ ঝগড়া করায় আমার স্বামী অভিমান করে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com